০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোজাফফরভের অলিম্পিক গোলের রোমাঞ্চ ছাপিয়ে দিয়াবাতে জাদুতে আবাহনীর জয়

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫৪৩ Time View

দেশের ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে রোমাঞ্চ আর নাটকীয়তার কমতি ছিল না। প্রায় এক মাসের বিরতি শেষে বাংলাদেশ ফুটবল লিগে আজ দুই দল মুখোমুখি হয়েছিল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।

ম্যাচের তৃতীয় মিনিটেই উজবেক মিডফিল্ডার মোজাফফরভের চোখধাঁধানো ‘অলিম্পিক গোল’ মোহামেডানকে উল্লাসে ভাসালেও, সেই আনন্দ স্থায়ী হয়নি।

মিরাজুলের গোলে ১৭ মিনিটে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে মোহামেডানেরই সাবেক প্রাণভোমরা সুলেমান দিয়াবাতের পা থেকে আসে আবাহনীর জয়সূচক গোলটি।

নিজের পুরোনো দলের বিপক্ষে দিয়াবাতের এই লক্ষ্যভেদ চিরপ্রতিদ্বন্দ্বী লিগ লড়াইয়ে আবাহনীকে ২-১ ব্যবধানে স্বস্তির জয় উপহার দিয়েছে।

ট্যাগঃ

মোজাফফরভের অলিম্পিক গোলের রোমাঞ্চ ছাপিয়ে দিয়াবাতে জাদুতে আবাহনীর জয়

সময়ঃ ১২:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬