০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১০৩২

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫৪৯ Time View

প্রকাশিত: ১৭:৫৮, ১৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:০০, ১৫ এপ্রিল ২০২৬

ফাইল ছবি

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১৬১ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ২ হাজার ৯৭৩ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের ৩ জন ঢাকা বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫০৫ জন। এরপর রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০০ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া বরিশালে ৬৫, খুলনায় ৭০, সিলেটে ৩০ এবং ময়মনসিংহে ১ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

ঢাকা/এমএসবি/এসবি

ট্যাগঃ

টিভিতে আজকের খেলা (২৩ এপ্রিল, ২০২৬)

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১০৩২

সময়ঃ ১২:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬