০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ‘লাপাত্তা’ চালক

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫৪৩ Time View

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১৭ এপ্রিল ২০২৬  

ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে এসে অপ্রীতিকর ঘটনার পাশাপাশি মাঝে মধ্যে কিছু অদ্ভুত ও ব্যতিক্রমী ঘটনাও ঘটে। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে রংপুরে।

গত ৫ এপ্রিল নগরীর শাপলা চত্বর এলাকার ইউনিক ফিলিং স্টেশনে তেলের লাইনে একটি মোটরসাইকেল রেখে চালক ‘উধাও’ হয়ে গেছেন বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। দীর্ঘ ১২ দিন পার হয়ে গেলেও তিনি মোটরসাইকেলটি নিতে আসেননি বলে অভিযোগ তাদের।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে মোটরসাইকেলটি ওই পাম্পে দেখা গেছে। যার রেজিস্ট্রেশন নম্বর রংপুর মেট্রো-হ-১১-০৫৭২।

শাপলা ফিলিং স্টেশনের বিক্রয়কর্মী আলমগীর ইসলাম বলেন, “তেল নেওয়ার লাইনে একটি মোটরসাইকেল দাঁড় করানো দেখে চালককে খুঁজতে থাকি। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরেও চালকের খোঁজ না পাওয়ায় অন্য গ্রাহকদের সুবিধার্থে মোটরসাইকেলটি সরিয়ে রাখা হয়। এমনকি পরদিন সকালেও সেটি একই অবস্থায় পাওয়া যায়। পরে নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেলটি পাহারাদারদের জিম্মায় রাখা হয়।”

আরেক কর্মচারী বিপ্লব ইসলাম বলেন, “সিসিটিভি ফুটেজে চালককে শনাক্ত করার চেষ্টা করা হলেও তিনি এমন স্থানে মোটরসাইকেলটি রেখে গেছেন, যেখানে ক্যামেরার আওতায় ছিল না। ফলে চালকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।”

ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান মিজান এই ঘটনাকে ‘বিস্ময়কর’ উল্লেখ করে বলেন, “আমরা এখন বেশ বিপাকে আছি। সঠিক মালিককে খুঁজে পেতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হচ্ছে।”

ঢাকা/আমিরুল/রাজীব

ট্যাগঃ

তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ‘লাপাত্তা’ চালক

সময়ঃ ১২:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬