০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাকাশ থেকে দেখুন আপনার নামের প্রথম অক্ষর, কীভাবে

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫৪২ Time View

প্রাকৃতিকভাবে তৈরি বর্ণমালা দিয়ে ইংরেজিতে ‘আশা’ শব্দটি লেখা হয়েছে। আজারবাইজানের লেক গুয়াখমাজ, বলিভিয়ার রিও চাপারে, রাশিয়ার খোরিনস্কি জেলা ও আলাস্কার ইউকন ডেল্টার মতো চারটি ভিন্ন ভৌগোলিক স্থানের নদী, হ্রদ ও বনাঞ্চলের বাঁকগুলো প্রাকৃতিকভাবেই ইংরেজি বর্ণমালার রূপ ধারণ করেছে।
নাসার এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে গিয়ে ব্যবহারকারীরা তাঁদের নাম টাইপ করলেই ল্যান্ডস্যাট ইমেজ গ্যালারি থেকে স্বয়ংক্রিয়ভাবে অক্ষরগুলো যুক্ত হয়ে একটি গ্রাফিক তৈরি করে। ব্যবহারকারীরা চাইলে এই ছবিগুলো ডাউনলোড বা এক্সপোর্ট করতে পারেন।

২০২৫ সালের বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে এই বিশেষ গ্যালারি সবার জন্য উন্মুক্ত করা হয়। এখানে ২৬টি ইংরেজি বর্ণের জন্য একাধিক ভৌগোলিক স্থানের ছবি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীকে প্রতিবার নতুন নতুন অভিজ্ঞতার স্বাদ দেয়। নাসা আর্থ অবজারভেটরি, ইউএসজিএস আর্থএক্সপ্লোরার এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার সেন্টিনেল হাবের মতো নির্ভরযোগ্য উৎস থেকে এই ছবিগুলো নেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য কেবল বিনোদন নয়, সাধারণ মানুষকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে পৃথিবীর ভূপ্রকৃতির বৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করতে চায় নাসা।

ট্যাগঃ

ভ্রমণগল্প থেকে দশ চলচ্চিত্র, অভিনয়শিল্পী নির্বাচনে দেশব্যাপী ট্যালেন্ট হান্ট

মহাকাশ থেকে দেখুন আপনার নামের প্রথম অক্ষর, কীভাবে

সময়ঃ ১২:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬