১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ও নবজাতকের লাশ উদ্ধার: এক সপ্তাহেও পরিচয় শনাক্ত হয়নি

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫৬৭ Time View

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ২৬ এপ্রিল ২০২৬  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বস্তাবন্দি অর্ধগলিত দুই লাশ উদ্ধারের সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পরিচয় শনাক্ত হয়নি। তবে পরিচয় শনাক্তে ও রহস্য উদঘাটনে একাধিক টিম কাজ করার কথা জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সন্ধ্যায় মির্জাপুরের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর তীর থেকে দুর্গন্ধ আসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মাটিচাপা অবস্থায় নবজাতক ও নারীর লাশ উদ্ধার করে। 

স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া বলেন, ‘‘শূকরের পাল নদীর তীরের মাটিচাপা স্থানটি আলগা করে দিলে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে আমরা মাথার চুল ও কাপড় দেখতে পাই। খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে মির্জাপুরের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।’’ 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ দুই লাশের পরিচয় শনাক্ত ও  প্রকৃত ঘটনা উন্মোচন করতে পারেনি। অধিকতর তদন্ত চলছে।

ঢাকা/কাওছার/বকুল

ট্যাগঃ

নারী ও নবজাতকের লাশ উদ্ধার: এক সপ্তাহেও পরিচয় শনাক্ত হয়নি

সময়ঃ ১২:০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬