০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫৪৪ Time View

প্রকাশিত: ১৭:৪৯, ৪ মে ২০২৬  

ফাইল ছবি

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে উপসর্গ ও আক্রান্ত ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০২ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৩৯ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের ও ৫ জন চট্টগ্রাম বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৬১৮ জন। রাজশাহী বিভাগে ১৬৮ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯২ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া বরিশালে ১৩৩, খুলনায় ৮৮, সিলেটে ৫১, রংপুর ৪০ এবং ময়মনসিংহে ১২ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

ঢাকা/এমএসবি/এসবি

ট্যাগঃ

হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু

সময়ঃ ১২:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬