০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের কমিটি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০০:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫৪৪ Time View

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৪ মে ২০২৬  

জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে নেতার্কীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সোমবার (৪ মে) নেতার্কমীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভারিক রাখতে জেলা বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

দুপুরে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল পদবঞ্চিতরা। সড়কের ওপর টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে বাঘাইছড়ি উপজেলা থেকে আসা ছাত্রদলের গাড়িবহর নতুন কমিটির পক্ষে স্লোগান দিয়ে দলীয় কার্যালয় অতিক্রম করার সময় তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেয় পদবঞ্চিতরা। এই সংবাদ পেয়ে ছাত্রদলের অপর অংশ পদবঞ্চিত নেতাকর্মীদের ধাওয়া দিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। ধাওয়া খেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে পালিয়ে যায়।

এ সময় ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সম্পাদকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় জেলা প্রশাসন পৌরসভা প্রাঙ্গণ থেকে বনরূপা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। এতে ওই এলাকায় কেউ সভা-সমাবেশ করতে পারবে না। পরে সেনা সদস্যরা নতুন কমিটির নেতাকর্মীদের সরিয়ে দেয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন দুইপক্ষ ফিরে গেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

শুক্রবার রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হলে শনিবার বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পদবঞ্চিতরা। তখন জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ নেতারা এসে কেন্দ্রীয় সভাপতির সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার আশ্বাস দেন। এরপর সোমবার (৪ মে) বিকাল ৩টায় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার ঘোষণা দেয় নতুন কমিটির পক্ষের নেতাকর্মীরা। এই খবর শুনে তাদের প্রতিহত করতে দুপুর থেকে দলীয় কার্যালয়ে অবস্থান নেয় পদবঞ্চিতরা।

ঢাকা/শংকর/বকুল

ট্যাগঃ

ছাত্রদলের কমিটি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

সময়ঃ ১২:০০:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬