০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ব্যবসা সহজ করতে ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েছে সরকার’

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫৪২ Time View

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে প্রশাসনিক জটিলতা কমিয়ে অনুমোদন প্রক্রিয়া ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েছে সরকার।”

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মার্ক সেরে শার্ল সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ কথা বলেন। বৈঠকে ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন,“বর্তমান সরকার বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে সরকার প্রশাসনিক জটিলতা কমানো, অনুমোদন প্রক্রিয়া ডিজিটালাইজেশন এবং সেবাগুলোকে আরো দ্রুত ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে।”

বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইজ অব ডুয়িং বিজনেস উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, “ব্যবসা নিবন্ধন, অনুমোদন ও সেবা প্রদান প্রক্রিয়াকে সহজ ও সময়োপযোগী করার কাজ চলছে।”

ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে বলেন, “বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বৃহৎ ভোক্তা বাজারের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।”

তিনি বাংলাদেশে ফরাসি বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ ও কার্যকর করার উদ্যোগকে স্বাগত জানান।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

‘ব্যবসা সহজ করতে ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েছে সরকার’

সময়ঃ ১২:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬