০৪:২০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাপে গণমাধ্যম, সংকটকালই পরিবর্তনের বড় সুযোগ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৫৪৫ Time View

বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। অপতথ্য, ডিজিটাল হুমকি ও রাজনৈতিক চাপের মুখে সাংবাদিকতার চ্যালেঞ্জ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তবে এই সংকটময় মুহূর্তকেই পরিবর্তনের সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা উঠে আসে। এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। দেশি ও বিদেশি পাঁচ শতাধিক সাংবাদিক, সাংবাদিকতার শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের আজ শেষ দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইস বলেন, গত দুই বছরে গণমাধ্যম নিয়ে মিডিয়া রিফর্ম কমিশন, এমআরডিআই, ইউএনডিপি ও ইউনেসকোর রিপোর্টসহ বিস্তর বিশ্লেষণ ও আলোচনা হয়েছে। এখন সমস্যা চিহ্নিত করে সমাধানের পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

বাংলাদেশের গণমাধ্যম এখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উল্লেখ করে সুজান ভাইস বলেন, এই মুহূর্তটিই পরিবর্তনের বড় সুযোগ। সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের রেকর্ড খুব ভালো না হলেও এই মুহূর্তটি দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যাগঃ

চাপে গণমাধ্যম, সংকটকালই পরিবর্তনের বড় সুযোগ

সময়ঃ ১২:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬