মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনটি ২০২৫ সালে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ হিসেবে জারি না করা পর্যন্ত তা ব্যবহার করা হয়েছে। স্বাধীনভাবে মতপ্রকাশের কারণে মানবাধিকারকর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, কবিসহ অনেকে হয়রানি, সহিংসতা এবং গ্রেপ্তারের শিকার হন। এই প্রবণতা বছরজুড়ে চলে।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরে সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সমর্থন করে লেখালেখি করেছিলেন।
Voice24 Admin 




