ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের প্রস্তাবের মধ্যে রয়েছে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা এবং ইরানি তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞাসহ দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশ করার শর্তে সূত্রের বরাতে জানিয়েছে, ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশের মাত্রা কমিয়ে আনা এবং অবশিষ্ট অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে।
পাকিস্তান ইরানের এই জবাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে বলে একজন পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Voice24 Admin 







