ফ্যাসেট সদ্যপ্রাপ্ত ফান্ডিং দিয়ে স্টেবলকয়েন পেমেন্ট ও কাস্টডির জন্য নিজস্ব অবকাঠামো ‘ওউন নেটওয়ার্ক’–এর সম্প্রসারণ ও নতুন বাজারে প্রবেশ, ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ ও বাণিজ্য অর্থায়ন পণ্য তৈরির পরিকল্পনা করছে।
ফ্যাসেট তাদের পুরো ব্যাংকিং ও পেমেন্ট সেবা দাঁড় করিয়েছে ব্লকচেইন ও স্টেবলকয়েনের ওপর। এই পদ্ধতি এখন বৈশ্বিক অর্থায়নে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। রেমিট্যান্স, ট্রেজারি ব্যবস্থাপনা থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত সব জায়গায় স্টেবলকয়েন এখন বিকল্প হিসেবে জায়গা করে নিচ্ছে। কারণ, উন্নয়নশীল দেশগুলো প্রচলিত করেসপন্ডেন্ট ব্যাংকিং–ব্যবস্থায় ক্রস-বর্ডার লেনদেন ধীর এবং ব্যয়বহুল। ব্লকচেইন–ভিত্তিক পেমেন্ট সেই নির্ভরতা কমিয়ে আনে। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে বিশ্বের বড় ফিনটেক প্রতিষ্ঠানগুলো।
গত মাসেই ব্যবসায়িক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ল্যাশ ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে, মূল্যায়ন দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলারে। প্রতিষ্ঠানটি স্ট্রাইপের ব্রিজের সঙ্গে মিলে একটি স্টেবলকয়েনও চালু করেছে, যাতে আন্তর্জাতিক ব্যবসায় টাকা পাঠানো ও গ্রহণ করা আরও দ্রুত ও সাশ্রয়ী হয়।
Voice24 Admin 





