০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি যেভাবে চলছে

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৫৫৭ Time View

সিটি করপোরেশন সূত্র জানায়, জমিয়াতুল ফালাহ ময়দানে প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। নিচে কার্পেট বিছানো হয়েছে। বৃষ্টির পানি ঠেকাতে শামিয়ানার ওপর ত্রিপল টানানো হচ্ছে। পাশাপাশি ১৪০টি সিলিং ফ্যান, ৬০টি স্ট্যান্ড ফ্যান, পর্যাপ্ত আলোকসজ্জা, ৭০টি মাইক এবং নিরাপত্তার জন্য ৩০টি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শ্রমিকেরা শামিয়ানার ওপর ত্রিপল টানিয়ে দিচ্ছেন। বাঁশের খুঁটি ও অন্যান্য কাঠামো আরও শক্ত করে বাঁধা হচ্ছে। বৃষ্টির পানিতে মাঠের কিছু অংশ কর্দমাক্ত হয়ে পড়ায় সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি করপোরেশনের কর্মীরা।

মেয়র জানান, প্রতিবছরের মতো এবারও ২০ থেকে ২৫ হাজার মুসল্লি কেন্দ্রীয় জামাতে অংশ নিতে পারেন। সে কারণে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল ৭টায়। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। মাঠে নামাজ আদায় সম্ভব না হলে মসজিদের ভেতরেও জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

ট্যাগঃ

চট্টগ্রামে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি যেভাবে চলছে

সময়ঃ ১২:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬