০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৫৫৭ Time View

ডেঙ্গু মোকাবিলায় সরকার আগাম সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রীর সভাপতিত্বে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক-রোগ নিয়ন্ত্রণ ডা. হালিমুর রশীদ, পরিচালক-হাসপাতাল ডা. এএইচএম মইনুল আহসান এবং সোসাইটি অব মেডিসিনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী বলেন, “ইতোমধ্যে দু-একজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে এবং এই সময়ে ডেঙ্গু প্রকোপ বাড়া স্বাভাবিক। তাই আমরা কোনো কালক্ষেপণ করতে চাই না। ডেঙ্গু মোকাবিলায় আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার স্থাপন করা হচ্ছে। আক্রান্ত রোগীদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে দেশের অন্যান্য এলাকায়ও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে।”

তিনি আরো জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে সোসাইটি অব মেডিসিন চিকিৎসকদের বিস্তারিত প্রশিক্ষণ দেবে। ইউনিসেফসহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলো কারিগরি ও লজিস্টিক সহায়তা দিচ্ছে। কাল থেকেই ঢাকার বাইরে ৭টি বিভাগ ও জেলা পর্যায়ে চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণ শুরু হবে।

মন্ত্রী বলেন, “রিএজেন্ট, ডেঙ্গু টেস্টিং কিট, স্যালাইনসহ প্রয়োজনীয় সব ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমাদের মজুতে রয়েছে। চাহিদার ভিত্তিতে আরো পর্যাপ্ত পরিমাণে সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ডেঙ্গুর উৎস নিধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “মশক নিধন ও উৎস ধ্বংসে আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে দুই মাস আগ থেকেই কাজ শুরু করেছি। আগামীকাল সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আবারও সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হবে।”

ট্যাগঃ

ডেঙ্গু মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সময়ঃ ১২:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬