০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৫৬২ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ১ জুন ২০২৬   আপডেট: ২২:৫৮, ১ জুন ২০২৬

দুর্ঘটনাকবলিত ভ্যান গাড়ি

গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামে ভ্যান গাড়ির এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানের দুই যাত্রী।

সোমবার (১ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁর ছেলে।

গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. মোমেনুল ইসলাম দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

পরিদর্শক মো. মোমেনুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে পৌঁছালে একটি ভ্যান গাড়িকে চাপা দেয়। এতে ভ্যানগাড়ির চালক আইয়ুব খাঁ ঘটনাস্থলে নিহত এবং দুই ভ্যানযাত্রী আহত হন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ঢাকা/বাদল/রফিক

ট্যাগঃ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

সময়ঃ ১২:০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬