০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাফিনিয়াকে নিয়ে দুঃসংবাদ জানাল ব্রাজিল

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৫৪৪ Time View

বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুর পেছনে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। তাঁর মাঠ ছাড়ার ভঙ্গি ভক্ত–সমর্থকদের মনে ভয় ঢুকিয়ে দেয়। বিশ্বকাপে তাঁর থাকা না থাকা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এবার বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পর রাফিনিয়ার চোট নিয়ে বিস্তারিত জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফের বরাত দিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, রাফিনিয়ার ডান ঊরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। এ কারণে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে রাফিনিয়াকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সিবিএফ।

রাফিনিয়ার সেরে ওঠার অপেক্ষায় ব্রাজিল

সিবিএফের বিশ্বাস, টুর্নামেন্ট চলাকালেই রাফিনিয়া সুস্থ হয়ে ফিরতে পারবেন। যদিও তাঁর ফেরার নির্দিষ্ট কোনো দিন–তারিখ জানায়নি সিবিএফ। ব্রাজিলের আরেক সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, রাফিনিয়াকে শেষ ষোলোর মঞ্চে খেলানোর আশায় আছে সিবিএফ। কোয়ার্টার ফাইনালে ওঠার সেই লড়াই শুরু হবে প্রায় দুই সপ্তাহ পর। তবে সে জন্য সবার আগে ব্রাজিলকে শেষ ষোলোয় উঠতে হবে।

বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ‘শনিবারের পরীক্ষায় রাফিনিয়ার ডান ঊরুর পেছনের অংশে পেশিতে চোট ধরা পড়েছে। সে এখন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যাবে। লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব তাঁকে সুস্থ করে আবার মাঠের কার্যক্রমে ফিরিয়ে আনা।’

হাইতির বিপক্ষে প্রথমার্ধেই মাঠ ছাড়েন রাফিনিয়া। তাঁর বদলি নামেন রায়ান

রাফিনিয়াকে বাদ দিয়ে অবশ্য কাউকে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের। কারণ, একবার চূড়ান্ত স্কোয়াড নিবন্ধনের পর কোনো খেলোয়াড়কে বাদ দিলে তাঁর পরিবর্তে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা যায় না। ফলে রাফিনিয়াকে সঙ্গে রেখে নকআউট পর্বের জন্য তাঁকে প্রস্তুত করতে চায় সিবিএফ।

ট্যাগঃ

রাফিনিয়াকে নিয়ে দুঃসংবাদ জানাল ব্রাজিল

সময়ঃ ১২:০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬