১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রেম  ভাঙল মনিকার 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০১ Time View

ইতালিয়ান মডেল ও অভিনেত্রী মনিকা বেলুচ্চি। মার্কিন নির্মাতা টিম বার্টনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

দুই বছরের সেই সম্পর্কের ইতি টানলেন তারা। শুক্রবার এক যৌথ বিবৃতিতে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক সম্মান ও গভীর যত্নের মধ্য দিয়েই টিম বার্টন ও মনিকা বেলুচ্চি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২০০৬ সালে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে দুজনের প্রথম দেখা হয়েছিল। এরপর ২০২২ সালে ফ্রান্সের লুমিয়ের উৎসবে বেলুচ্চি বার্টনকে আজীবন সম্মাননা তুলে দেওয়ার সময় তাদের আবার দেখা হয়। সেই সূত্রেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরের বছর অক্টোবর মাসে রোম ফিল্ম ফেস্টিভ্যালে যুগল হিসেবে প্রথমবার প্রকাশ্যে আসেন তারা। এরপরই সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

পরের বছর, ২০২৩ সালে এল ফ্রান্সকে দেওয়া সাক্ষাৎকারে বেলুচ্চি বলেছিলেন, আমি খুশি যে মানুষটিকে (বার্টন) পেয়েছি। জীবনে এমন সাক্ষাৎ বিরল। আমি মানুষটিকে ভালোবাসি, আর এবার পরিচালককেও পাব একটি নতুন যাত্রা শুরু হলো।

টিম বার্টনের ‘বিটলজুস বিটলজুস’ সিনেমাতে খলচরিত্র দেখা গেছে বেলুচ্চিকে। এছাড়াও একসঙ্গে ‘সুইনি টড’, ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’, ‘ডার্ক শ্যাডোজ’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন তারা।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে  মনিকা বেলুচ্চি ফরাসি অভিনেতা ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের সংসারে রয়েছে দুই কন্যা দেভা ও লিওনি।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ

কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪০টি কোরাল, এক লাখ ৭১ হাজারে বিক্রি

প্রেম  ভাঙল মনিকার 

সময়ঃ ১২:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫