স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচর গ্রামে ধনাগোদা নদীর তীরে কয়েকটি শিশু খেলার সময় পুরোনো গ্রেনেডটি দেখতে পায়। খেলনা মনে করে সেটি নিয়ে তারা খেলছিল। স্থানীয় কয়েকজন সেই পথ দিয়ে যাওয়ার সময় গ্রেনেডটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা (৯৯৯) নম্বরে ফোন করেন। গ্রেনেড পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে ভিড় জমান। খবর পেয়ে মতলব উত্তর থানার পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য সেখানে যান। তাঁরা গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর:
নদীর তীর থেকে গ্রেনেড উদ্ধার
-
Voice24 Admin - সময়ঃ ১২:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- ৬১৫ Time View
ট্যাগঃ
জনপ্রিয় খবর


