০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র-জনতাকে রাজাকার উপাধি দেওয়ায় হাসিনাকে পালাতে হয়েছে: মামুনুল হক

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৫৭৩ Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, “স্বাধীন দেশের ছাত্র জনতাকে রাজাকার উপাধি দেওয়ায় গত ৫ আগস্টের গণঅভ্যূত্থানে দেশ ছেড়ে পালাতে হয়েছে ভারতের দোসর স্বৈরাচারী হাসিনাকে। দেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে।”

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ফ‍্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে সুযোগ খুঁজছে। তারা নির্বাচন বানচালের চেষ্টা ও ষড়যন্ত্র করছে। সজাগ থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”

এ সময় মামুনুল হক আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুরের ৪ আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করেন এবং দলের মনোনীত প্রার্থীকে রিকসা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী (রিকশা মার্ক) মুফতি নুরুল করিম, হাফেজ মাওলানা রেজাউল করিম সভাপতি কেন্দ্রীয় মজলিসের সদস্য দিনাজপুর, একই জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মিনহাজুল ইসলাম।

অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, বিরামপুর উপজেলা সহ-সভাপতি আকরাম হোসাইন, মাওলানা জুবায়ের সাঈদ, সাধারণ সম্পাদক  মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আব্দুল মাজেদ, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, মুফতি রবিউল ইসলাম, হাফেজ মাওলানা রাসেল ইসলাম, হাকিমপুর উপজেলা সভাপতি মোহাম্মদ তারেক রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সিনিয়র সভাপতি হাফেজ মাওলানা আকরাম হোসেন প্রমুখ।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ছাত্র-জনতাকে রাজাকার উপাধি দেওয়ায় হাসিনাকে পালাতে হয়েছে: মামুনুল হক

সময়ঃ ১২:০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫