১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে মহাসড়কের ওপর টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৫৭৭ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে মহাসড়কের ওপর টর্চ জ্বালিয়ে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের ওপর টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

এসময় দাঙ্গাবাজরা কুমিল্লা-সিলেট মহাসড়ক তিন ঘণ্টা আটকে সংঘর্ষ চালানো হয়। সংঘর্ষের সময় উভয়পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল।
স্থানীয়রা জানান, চার/পাঁচদিন আগে আওয়ামী লীগ-বিএনপি নিয়ে বিতর্কের জের ধরে উকিলের গোষ্ঠীর সাদ্দাম থাপ্পর মারেন আজিজের গোষ্ঠীর আক্তারকে। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলতে থাকে। বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসে। কিন্তু তাতে সমাধান না আসায় রাতে দুই গোষ্ঠী মহাসড়কের ওপর সংঘর্ষে জড়ায়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আজিজের গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে বুধবার সন্ধ্যার পর থেকে প্রায় তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। আবার সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে মহাসড়কের ওপর টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

সময়ঃ ১২:০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫