০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, বিপুল ভারতীয় পণ্য জব্দ  

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৫৭৫ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১৩ নভেম্বর ২০২৫  

কুড়িগ্রাম সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি

নাশকতা, পাচার ও জাল নোটের অনুপ্রবেশ রোধে কুড়িগ্রাম সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, মসলা, বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী, মোবাইল ফোন, গবাদি পশুসহ মোট ১১ লাখ ৩২ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানিয়েছে, অবৈধ পণ্য ও জাল নোটের অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সতর্ক অবস্থানে আছে এবং কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। সম্প্রতি সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে জাল নোট পাচারের সম্ভাবনা-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে অতিরিক্ত টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

প্রতিটি বিওপির টহল দল নিয়মিত সীমান্তে টহল দিচ্ছে, যাতে কোনো অপরাধী চক্র সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে জাল নোট বাংলাদেশে প্রবেশ করাতে না পারে। একইসঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য সংগ্রহ কার্যক্রমও চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহনের গতিবিধি লক্ষ করে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। 

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেছেন, দেশের সীমান্ত রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ আমরা। সেই সাথে জাল নোটসহ যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। 

ঢাকা/বাদশাহ্/রফিক

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, বিপুল ভারতীয় পণ্য জব্দ  

সময়ঃ ১২:০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫