১০:১৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন পেছাতে পরিকল্পিত অপকৌশল থাকতে পারে: সালাহউদ্দিন 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৮২ Time View

নির্বাচন পেছানো এবং দেশের গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির একটি অপকৌশল থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ বলেন, “এ পরিস্থিতিতে সরকারকে সব ধরনের কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় বিএনপি।”

তবে একই সঙ্গে সরকারের প্রস্তুতি ও ভূমিকা নিয়েও সমালোচনার জায়গা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, “এ ধরনের পরিস্থিতির পূর্বাভাস থাকা উচিত ছিল। প্রয়োজনীয় ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা এবং আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া দরকার ছিল।”

তিনি বলেন, “কিছু নির্দিষ্ট টার্গেট প্লেস আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল বলে আমরা দেখেছি। এর মাধ্যমে সারাদেশে অরাজকতা সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো অপপরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, “এ ধরনের কোনো কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে রুদ্ধ করা যাবে না। গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।”

তিনি জানান, বিএনপি এ ধরনের নৃশংস ষড়যন্ত্রের আশঙ্কা করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিরাপত্তাসংক্রান্ত সব বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং এ ক্ষেত্রে সরকার যথেষ্ট সহযোগিতা করছে বলেও জানান তিনি।

তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সম্পর্কে সালাহউদ্দিন আহমেদ বলেন, “এটি কোনো জনসভা নয়। কর্মসূচিটি ৩০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে এবং বিষয়টি আজই চূড়ান্ত করা হবে।” 

তিনি জনগণের সামনে উপস্থিত হয়ে কেবল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন। এটি সদস্যপত্র বিতরণ কিংবা রাজনৈতিক জনসভা নয়। আগামী ২৫ ডিসেম্বর এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ট্যাগঃ

নির্বাচন পেছাতে পরিকল্পিত অপকৌশল থাকতে পারে: সালাহউদ্দিন 

সময়ঃ ১২:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫