০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এভারকেয়ারে তারেক রহমান

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৫ Time View

প্রকাশিত: ১৭:৫৭, ২৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫৯, ২৫ ডিসেম্বর ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে তিনি এভারকেয়ারে পৌঁছান। 

এর আগে বিকেলে রাজধানী পূর্বাচলে ৩০০ ফিট সড়কে তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন তিনি।

এর আগে তারেক রহমান ও তার স্ত্রী-সন্তানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে এসে পৌঁছায় সকাল ৯টা ৫৬ মিনিটে। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

এছাড়াও তারেক রহমানের শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।

বিমানবন্দর থেকেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন তারেক রহমান। বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। 

ঢাকা/রায়হান/রফিক

ট্যাগঃ

এভারকেয়ারে তারেক রহমান

সময়ঃ ১২:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫