০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন জমা দিলেন আখতার হোসেন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৫ Time View

রংপুর-৪

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫৫, ২৯ ডিসেম্বর ২০২৫

মনোনয়নপত্র জমা দিয়েছেন আখতার হোসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন জমা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন আখতার হোসেন। এ সময় নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান তিনি।

সাম্প্রতিক সময়ে এনসিপির কয়েকজন নেতার পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে আখতার হোসেন বলেন, ‘‘যারা পদত্যাগ করেছেন, সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়।’’

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা/আমিরুল/রাজীব

ট্যাগঃ

মনোনয়ন জমা দিলেন আখতার হোসেন

সময়ঃ ১২:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫