০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ৮৯০ আসনে আবেদনকারী ৯৬৬১২ শিক্ষার্থী, বেশি এ ইউনিটে

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৫৯৫ Time View

অধ্যাপক আনোয়ার হোসেন জানান, শেষ সময় পর্যন্ত মোট আবেদনের মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৬ হাজার ২৪৭টি। ফলে এই ইউনিটে আসনপ্রতি শিক্ষার্থী লড়বে ১৫৪ জন। ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৩৯০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৫৬৪টি। এখানে আসনপ্রতি লড়বেন ৯৬ জন। আর ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১২ হাজার ৮০১টি। ফলে এখানে আসনপ্রতি পরীক্ষার্থী ৬৪ জন।

অধ্যাপক আনোয়ার হোসেন আরও জানান, আবেদনকারী ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা কোনো বিষয়ে সংশোধন করতে চাইলে আজ ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারির মধ্যে অফিস খোলার সময় স্ব স্ব ইউনিট অফিসে যোগাযোগ করে সংশোধন করতে পারবেন। নির্ধারিত সময় অনুযায়ী ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১১টায় এবং একই দিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

ট্যাগঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ৮৯০ আসনে আবেদনকারী ৯৬৬১২ শিক্ষার্থী, বেশি এ ইউনিটে

সময়ঃ ১২:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬