অনেকে বলেন, অধিকাংশ সুযোগই কেবল ঢাকাকেন্দ্রিক। আদতে তা নয়। আপনার আশপাশেও দক্ষতা উন্নয়নের নানা সুযোগ আছে, শুধু চোখ-কান খোলা রাখা চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস’ যেমন ৯টি ভাষাশিক্ষার সুযোগ দিচ্ছে। বিদেশের শ্রমবাজার, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য প্রস্তুত হতে নতুন একটি ভাষা শেখা শুরু করতে পারেন। ছয় মাস মেয়াদি এই কোর্সগুলো এমনভাবে সাজানো হয়েছে, যেন শিক্ষার্থীরা সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি ও পেশাগত শিষ্টাচার সম্পর্কেও ধারণা পান। বিশেষ করে জাপান, কোরিয়া ও জার্মানিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এই প্ল্যাটফর্ম বেশ কাজের হতে পারে।
কী কী কোর্স: ইংরেজি (লেভেল ১ ও ২), ফরাসি, জার্মান, জাপানি, চীনা, কোরিয়ান, আরবি, নার্সদের জন্য বিশেষ ইংরেজি ও বাংলা (বিদেশিদের জন্য) শেখার সুযোগ আছে।
ভর্তি তথ্য: এইচএসসি বা সমমান পাস হলেই আবেদন করা যাবে। বিস্তারিত পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ।
Voice24 Admin 





