১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননা ‘ওএএম’ পেলেন বাংলাদেশের কামরুজ্জামান বালার্ক

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫৭৩ Time View

মেলবোর্নের প্যাকেনহ্যামের বাসিন্দা কামরুজ্জামান বালার্ক তিন দশকের বেশি সময় ধরে প্রবাসে বাংলা শিল্প ও সংস্কৃতির প্রসারে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগেই ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় মেলবোর্নের অন্যতম নিয়মিত নাট্য সংগঠন ‘রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্ন’। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার পাশাপাশি তিনি টানা দুই দশক সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংগঠনটির শৈল্পিক নির্দেশক।

কামরুজ্জামানের নির্দেশনায় মঞ্চস্থ ১৬টি নাটকের মধ্যে ‘কঞ্জুস’, ‘সৎ মানুষের খোঁজে’, ‘এলেকশান ক্যারিকেচার’, ‘শকুন্তলা’, ‘মাউসট্র্যাপ’ ও ‘দেওয়ান গাজীর কিসসা’—সিডনি ও মেলবোর্নের মঞ্চে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
নাট্যকলার পাশাপাশি সাহিত্যের অঙ্গনেও কামরুজ্জামানের বিচরণ উল্লেখযোগ্য।

ট্যাগঃ

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননা ‘ওএএম’ পেলেন বাংলাদেশের কামরুজ্জামান বালার্ক

সময়ঃ ১২:০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬