০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা নিশ্চিতে এবার কেন্দ্রের ভেতরে সশস্ত্র আনসার সদস্য থাকবেন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৭ Time View

সিলেটে অতিরিক্ত মহাপরিচালক

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫০, ২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেছেন, “নির্বাচনে প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিতে এবার ভোট কেন্দ্রের ভেতরে সশস্ত্র আনসার সদস্য থাকবেন। ফলে কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া বা বেআইনি কার্যকলাপের সুযোগ থাকবে না।’’

সোমবার (২ ফেব্রুয়ারি) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘হাজিরা প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত মহাপরিচালক বলেন, “নির্বাচনে ভোটারদের নিরাপদ ভোট প্রদানে দেশের সকল কেন্দ্রে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং কেন্দ্রের শৃঙ্খলা বজায় থাকে তা নিশ্চিত করা আনসার সদস্যদের প্রধান দায়িত্ব।”

তিনি আরো বলেন, “প্রতিটি কেন্দ্রে দুজন করে সদস্য ‘সুরক্ষা অ্যাপ’ ও ‘অ্যান্ড ইউজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক অ্যাপের মাধ্যমে রিপোর্ট করা হবে। যার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে। এছাড়া, প্রতিটি কেন্দ্রে ঝুঁকি বিবেচনায় ১৩ জন সদস্যের মধ্যে তিনজন অস্ত্রসহ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, জেলা কমান্ড্যান্ট মো. শাহ নেওয়াজ হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তারসহ সিলেট জেলার সকল উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তারা।

ঢাকা/মোসাইদ/রাজীব

ট্যাগঃ

নিরাপত্তা নিশ্চিতে এবার কেন্দ্রের ভেতরে সশস্ত্র আনসার সদস্য থাকবেন

সময়ঃ ১২:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬