১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসিতে নির্বাচনি অভিযোগের অর্ধেকই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯৬ Time View

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) এখন পর্যন্ত ৩৪৪টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক অভিযোগ এসেছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

ইসির তথ্য অনুযায়ী, বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে ১৪৩টি। এ ছাড়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও অন্যান্য অভিযোগ রয়েছে ২০১টি।

তিনি জানান, গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২১২টি মামলা করেছেন। এসব মামলায় মোট জরিমানা আদায় হয়েছে ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।

এ ছাড়া ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি বিভিন্ন অপরাধে ১৫টি অভিযোগে সংক্ষিপ্ত বিচার শেষে ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।

উল্লেখ্য আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
 
ঢাকা/এমএসবি//

ট্যাগঃ

ইসিতে নির্বাচনি অভিযোগের অর্ধেকই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে

সময়ঃ ১২:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬