০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে জামায়াত প্রার্থীর বাড়িতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪২ Time View

কেশবপুরের পৌরসভা সড়কে পৌর জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাইদুর রহমান। তিনি জানান, রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে ১১–দলীয় নির্বাচনী ঐক্য–সমর্থিত জামায়াত ইসলামীর মোক্তার আলীর নিজ বাসভবনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনা আইনশৃঙ্খলা অবনতির একটি বহিঃপ্রকাশ। এর মাধ্যমে নির্বাচনী পরিবেশ আতঙ্কিত করা, সাধারণ ভোটারদের ভয় দেখানো এবং জনপ্রিয় প্রার্থীকে দমিয়ে রাখার জন্য এ ধরনের সন্ত্রাসী কৌশল গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চার দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে শনাক্ত করা ও গ্রেপ্তার করা। ঘটনা নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে তদন্ত করে ঘটনার নেপথ্যে যাঁরা জড়িত, তাঁদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। কেশবপুরের নির্বাচনের সময়ে ভোটার–প্রার্থী–সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের সব অপচেষ্টা কঠোরভাবে দমন করা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইদুর রহমান বলেন, এ ঘটনায় নির্দিষ্টভাবে কোনো দল বা কারও প্রতি তাঁদের সন্দেহ নেই। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের ধরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনাটি উন্মোচন করবেন বলে তিনি মনে করেন।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

কেশবপুরে জামায়াত প্রার্থীর বাড়িতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

সময়ঃ ১২:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬