০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভুল করলে লিখবেন’ সাংবাদিকদের প্রতি কামরুজ্জামান রতন

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯০ Time View

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  

মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেছেন, তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে মনোযোগ দিতে চান। এ সময় তিনি ভুল হলে চুপ না থেকে সাংবাদিকদের তুলে ধরার আহ্বান জানান। 

সুযোগ থাকলেও তিনি কোনো পদ বা চেয়ার চাননি উল্লেখ করে বলেন, ‘‘রাজনীতির মূল লক্ষ্য জনগণের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলা, উন্নয়ন ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কাজ করা।’’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘রাজনীতি ও সমাজ উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা ইতিবাচকভাবে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হয়। কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই। যদি কখনও ভুল করি বা দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে আপনারা তুলে ধরবেন।’’ 

পদমর্যাদার চেয়ে দায়িত্ব পালনই বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘‘ছাত্ররাজনীতি ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মানুষকে সম্মান করার এবং সবার মতামত গ্রহণ করার শিক্ষা পেয়েছি। নির্বাচনের আগে কখনও মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দেইনি এবং এখনো সে পথে সময় নষ্ট করতে চাই না।’’এ সময় তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে চলার প্রত্যয় ব্যক্ত করেন। 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহিদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, রাসেল মাহমুদ, কাজী সাব্বির আহমেদ দীপুসহ আরো অনেকে।

ঢাকা/রতন

ট্যাগঃ

‘ভুল করলে লিখবেন’ সাংবাদিকদের প্রতি কামরুজ্জামান রতন

সময়ঃ ১২:০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬