১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাহরিতে ফ্রিজের ভাত গরম করে খাচ্ছেন? এর ১টি ঝুঁকি আর ২টি উপকারিতা জানেন কি

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪২ Time View

ভাত গরম করার সময় কীভাবে বিষাক্ত হয়

চালের মধ্যে ব্যাসিলাস সিরিয়াস নামক একপ্রকার ব্যাকটেরিয়ার স্পোর থাকে। আর এই স্পোরগুলো দীর্ঘ সময় প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। এমনকি ভাত রান্নার পরও এরা বেঁচে থাকে। ভাত রান্নার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় রাখা থাকলে ব্যাসিলাস সিরিয়াস স্পোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়। আর সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায়। এর ফলে এ ভাত খেলে ডায়রিয়া, বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। যত সময় যায়, ব্যাকটেরিয়ার উৎপাদন তত বাড়তে থাকে। তার মানে দীর্ঘ সময় ভাত কক্ষ তাপমাত্রায় থাকলে সেই ভাত পুনরায় গরম করে খাওয়া অনিরাপদ হবে।

যেসব প্রতিক্রিয়া হতে পারে

ব্যাসিলাস সিরিয়াস ব্যাকটেরিয়ার উপস্থিতিতে বিষাক্ত হয়ে যাওয়া ভাত খেলে বমি ও ডায়রিয়া হতে পারে। স্বাভাবিকভাবেই পরবর্তী এক থেকে পাঁচ ঘণ্টা আপনার শরীর খারাপ লাগবে। অনেক ক্ষেত্রে এসব লক্ষণ ২৪ ঘণ্টার বেশি সময় থাকতে পারে।

তাহলে ভাত কীভাবে সংরক্ষণ করবেন

ভাত অবশিষ্ট রয়ে গেলে সেগুলো দ্রুত ঠান্ডা করে নেওয়া। সম্ভব হলে রান্না করার এক ঘণ্টার মধ্যেই ঠান্ডা করে নেওয়া। তারপর সেটি ফ্রিজে সংরক্ষণ করতে হবে। অবশ্য এক দিনের বেশি তা ফ্রিজে রাখা যাবে না। ফ্রিজে সংরক্ষণ করা ভাত গরম করার সময় খেয়াল রাখতে হবে, যেন সবগুলো ভাতই পুরোপুরি তাপ পায়। একবারের বেশি ভাত গরম করা যাবে না কখনোই।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সাহরিতে ফ্রিজের ভাত গরম করে খাচ্ছেন? এর ১টি ঝুঁকি আর ২টি উপকারিতা জানেন কি

সময়ঃ ১২:০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬