০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বুবলীর এক সন্ধ্যা

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৫ Time View

প্রকাশিত: ১৭:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বুবলী

সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের সঙ্গে ইফতার করলেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্লবীতে ইফতারের পাশাপাশি আনন্দঘন সময় কাটান এই অভিনেত্রী।  

এ বিষয়ে শবনম বুবলী বলেন, “পবিত্র মাহে রমজানে এই ফুলগুলোর সঙ্গে দেখা হয়, এখানে বয়স্ক অনেকেই রয়েছেন। এই অসহায় ভালোবাসার মানুষদের নিয়ে যখন ইফতার করি, তখন ভীষণ ভালো লাগে। মনে হয় অন্য একটি পৃথিবীতে আছি, মনে শান্তি অনুভব করি।” 

আনন্দ ও প্রশান্তি ভাগ করে নিতেই সুবিধাবঞ্চিত শিশুদের কাছে ছুটে যান বুবলী। তার ভাষায়, “প্রত্যেক বছরই এই মানুষদের কাছে যাই। আনন্দ, প্রশান্তি—সবকিছু ওদের সঙ্গে ভাগাভাগি করে নিই।” 

বুবলী নিজ হাতে শিশু ও বয়স্কদের হাতে ইফতার তুলে দেন। পাশাপাশি তাদের সঙ্গে ইফতার করেন। বিদায়ের আগে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় ছোট ছোট বাচ্চারা বুবলী অভিনীত সিনেমার গান সমস্বরে গেয়েও শোনান।     

টানা কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছেন শবনম বুবলী। কারণ গুঞ্জন উড়ছে, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি। এ সন্তানের বাবা ঢালিউড কিং শাকিব খান! এ নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়লেও বিষয়টি পরিষ্কার করেননি বুবলী। বরং ধোঁয়াশা তৈরি করে রেখেছেন। আর শাকিব খান এ নিয়ে পুরোপুরি নীরব।  

ঢাকা/শান্ত

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বুবলীর এক সন্ধ্যা

সময়ঃ ১২:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬