০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে গেলেন এমপি সাঈদ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৩ Time View

চট্টগ্রামের হালিশহরে মর্মান্তিক বিস্ফোরণে দগ্ধদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি সেখানে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শনকালে সাঈদ আল নোমান চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দগ্ধদের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পাশাপাশি তিনি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দগ্ধদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। 

সাঈদ আল নোমান বলেন, “হালিশহরের এই মর্মান্তিক ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে অতিরিক্ত চিকিৎসা সহায়তাও দেওয়া হবে।’’ 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হালিশহরের ঘটনায় দগ্ধ সকল রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শাওন (১৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়াল দুই জনে। বর্তমানে সাতজন দগ্ধ রোগী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শন শেষে সাঈদ আল নোমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শহরের হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ–সংলগ্ন এলাকায় একটি বাসায় বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ হয়।

ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাসের সংযোগ রয়েছে। কোনো কারণে চুলা থেকে হয়ত গ্যাস লিক হয়েছিল, যে কারণে রান্নাঘরে গ্যাস জমে যায়। সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়। 
 
ট্যাগঃ
জনপ্রিয় খবর

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে গেলেন এমপি সাঈদ

সময়ঃ ১২:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬