০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি পাঠাচ্ছে ফ্রান্স

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৫৪৩ Time View

প্রকাশিত: ০১:৩৩, ৪ মার্চ ২০২৬  

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো বলেছেন, ফ্রান্স সম্প্রতি মধ্যপ্রাচ্য অঞ্চলে রাফায়েল যুদ্ধবিমান, এন্টি-এয়ার সিস্টেম এবং এয়ার রাডার মোতায়েন করেছে, যাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে বাধা দেওয়া যায়।

তিনি নিশ্চিত করেছেন, ফ্রান্স তাদের নৌবাহিনীর পতাকাধারী বিমানবাহী রণতরি চার্লস দ্য গলকে ভূমধ্যসাগরে পাঠাচ্ছেন।

মাখোঁ বলেন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ইরাকের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি রয়েছে ফ্রান্সের। তাদের সঙ্গে ঐক্য বজায় রাখা হবে।

তিনি লেবাননের পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে লড়াই পুনরায় শুরু হয়েছে। হিজবুল্লাহর ইসরায়েলে হামলাকে ‌মহাবিপদজনক ভুল বলে নিন্দা জানিয়েছেন মাঁখো। 

ইসরায়েলকে তার উত্তরের প্রতিবেশী দেশে স্থল অভিযান চালানোর বিষয়ে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

ঢাকা/রাসেল

ট্যাগঃ

ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি পাঠাচ্ছে ফ্রান্স

সময়ঃ ১২:০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬