০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে ২০ কেজি ওজনের ছাগল গিলে ফেলল অজগরটি

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫৪৩ Time View

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১০ মার্চ ২০২৬  

শরণখোলা উপজেলায় একটি অজগর সাপ আস্তো ছাগল গিয়ে খেয়ে ফেলে।

বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে ছগির সরদারের বাড়ির পাশে ১৮ ফুট লম্বা ও প্রায় ৫০ কেজি ওজনের একটি অজগর সাপ দেখতে পান স্থানীয়রা।  

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে অজগরটি প্রায় ২০ কেজি ওজনের একটি ছাগল গিলে ফেলে বলে জানান গ্রামবাসী। পরে গ্রামবাসী, সিপিজি সদস্য, বন বিভাগ ও ওয়াইল্ড টিমের যৌথ চেষ্টায় সাপটি উদ্ধার করে গভীর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিপিজি সদস্য ছগির সরদার, বন বিভাগের সদস্যরা, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম ও ভিটিআরটির সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপটি নিরাপদে উদ্ধার করা হয়। 
 
কমিউিনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি)  সদস্য ছগির সরদার বলেন, ‘‘গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বড় একটি অজগর সাপ একটি ছাগল গিলে ফেলেছে। পরে বন বিভাগ ও ওয়াইল্ড টিমের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়।’’ 

ছাগলের মালিক মো. সোরাব বলেন, “সকালে দেখি আমার ছাগলটি নেই। পরে শুনি অজগর সাপ ছাগলটি গিলে ফেলেছে। এতে আমার ক্ষতি হয়ে গেল।’’ 

ঢাকা/আমিনুল/বকুল

ট্যাগঃ

বাগেরহাটে ২০ কেজি ওজনের ছাগল গিলে ফেলল অজগরটি

সময়ঃ ১২:০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬