০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫৪৭ Time View

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ১৩ মার্চ ২০২৬   আপডেট: ২২:২১, ১৩ মার্চ ২০২৬

নেত্রকোণায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলা উপজেলা সদরের ছোছাউড়া আইডিয়াল স্কুল সংলগ্ন সড়কে ইটবোঝাই হ্যান্ড ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাজেদুল হক (৫৮) ঘটনাস্থলেই মারা যান। তিনি ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রাজধলা এলাকার মোফাজ্জল হোসেন (২৮) ও টিকুরিয়া এলাকার আনাস মিয়া (১২) আহত হন। 

পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছেন।”

এদিকে বিকেল ৪টার দিকে আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাফায়েত (১০) নামে এক শিশু আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাফায়েত মাটিকাটা গ্রামের রাকিব মিয়ার ছেলে।

আটপাড়া থানার ওসি মো. জোবায়দুল আলম বলেন, “এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/ইবাদ/রাজীব

ট্যাগঃ

নেত্রকোণায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সময়ঃ ১২:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬