০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সালাম 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫৪৬ Time View

প্রকাশিত: ১৭:৪৯, ১৭ মার্চ ২০২৬  

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, “সমাজে ইমামরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং জনগণ তাদের কথা বিশ্বাস করে। তাই জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীতে আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি জানান, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১ হাজার ৮৭০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য অনুদান দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই সহায়তা আরো বাড়বে।

তিনি বলেন, “আমি বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। নির্বাচিত মেয়র হলে কাজের পরিধি আরো বাড়ে।”

এ সময় তিনি ভবিষ্যতে দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ঢাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দুর্নীতি বন্ধ করা গেলে এবং নাগরিকরা দায়িত্বশীল হলে ২ থেকে ৩ বছরের মধ্যেই রাজধানীর চেহারা বদলে দেওয়া সম্ভব। রাস্তাঘাট উন্নত হবে, আরো ফ্লাইওভার হবে, শহরের আলোকসজ্জা বাড়বে। পুরান ঢাকার ঐতিহ্যও ফিরিয়ে আনা হবে।”

ঢাকা/আলী/সাইফ

ট্যাগঃ

জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সালাম 

সময়ঃ ১২:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬