০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদযাত্রা ঘিরে কোনো অনিয়মের সঙ্গে আপস নয়: আইজিপি

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫৪৫ Time View

আইজিপি বলেন, ঈদের সময় বড় বাজার, মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট বেশি হয়। এসব জায়গায় পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি চালক ও সহকারীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে পরিবহনমালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

আলী হোসেন বলেন, অনেক চালক-সহকারী ট্রাফিক আইন জানেন না বা মানেন না। যত্রতত্র গাড়ি থামানো, সিগন্যাল অমান্য করা কিংবা জেব্রা ক্রসিং দখল করে রাখা—এসব কারণে যানজট বাড়ে। সামান্য সচেতনতা ও সাধারণ জ্ঞান প্রয়োগ করলে এ সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে আলী হোসেন বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি অন্যান্য বিশেষ ইউনিটও কাজ করছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সোয়াট, ডগ স্কোয়াডসহ বিভিন্ন ইউনিট মোতায়েন রাখা হয়েছে।

ট্যাগঃ

ঈদযাত্রা ঘিরে কোনো অনিয়মের সঙ্গে আপস নয়: আইজিপি

সময়ঃ ১২:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬