০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে ৫ জেলার ট্রেন বন্ধ, অর্ধশতাধিক আহত

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৫৪২ Time View

বগুড়ার আদমদীঘি উপজেলায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার কারণে উত্তরবঙ্গের ৫ জেলা– নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এছাড়া উত্তরবঙ্গের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে ঢাকা-রংপুর-লালমনিটরহাট লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা চিলাহা‌টিগামী নীলসাগর ট্রেনটি বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করে। স্টেশন ত্যাগ করার কিছুক্ষণের মধ্যে আদমদী‌ঘি উপ‌জেলার ছা‌তিয়ান গ্রাম এলাকায় আট‌টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

বগিগুলো উদ্ধার করতে দিনাজপুরের পার্বতীপুর এবং পাবনার ঈশ্বরদী থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসছে বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ের স্টেশন মাস্টার খাদিজা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যেখানে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, ওই স্থানে রেললাইনের মেরামত কাজ চলছিল। লাল পতাকা টানানো ছিল। তবে চালক খেয়াল না করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের চালক ও স্টাফরা পালিয়েছেন।

ট্রেন লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনের ছাদে থাকা ও ভেতরে থাকা শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতাল, নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে।

এসআই মাহফুজুর রহমান বলেন, এখানে রেললাইনে মেরামত কাজ চলছিল এবং সামনে লাল পতাকা দেওয়া ছিল। ট্রেন দ্রুতগতিতে আসায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত অবস্থায় আছে। এখন পর্যন্ত মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রেনের কোনো স্টাফকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানান তিনি।

নওগাঁ ফায়ার সার্ভিসের পরিদর্শক রেজাউল করিম বলেন, ‘‘আমাদের চারটি ইউনিট উদ্ধার কাজ করছে। আমরা প্রত্যেকটা বগি তল্লাশি করছি। ৪৭ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা গুরুতর। স্থানীয়রাও কয়েকজনকে হাসপাতালে নিয়েছেন।’’

বগুড়া রেলও‌য়ে স্টেশ‌নের স্টেশর মাস্টার সাজেদু‌র রহমান সাজু জানিয়েছেন, ট্রেন চলাচল স্বাভা‌বিক হ‌তে ১০ থে‌কে ১২ ঘণ্টা লাগ‌তে পা‌রে।

ট্যাগঃ

পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে ৫ জেলার ট্রেন বন্ধ, অর্ধশতাধিক আহত

সময়ঃ ১২:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬