০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় ভারতীয় মদসহ আটক ১

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৫৪৬ Time View

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ২০ মার্চ ২০২৬  

নেত্রকোণার বারহাট্টায় ৪৯ বোতল ভারতীয় মদসহ আকাশ গৌড় নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৪ হাজার টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা সদর এলাকার আসমা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আকাশ গৌড় ওই এলাকার রাধে শ্যাম গৌড়ের ছেলে। 

পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবির একটি দল আসমা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আকাশ গৌড়ের কাছ থেকে ৪৯ বোতল ভারতীয় মদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যায়।

জেলা ডিবির (পূর্ব) ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/ইবাদ/রাজীব

ট্যাগঃ

নেত্রকোণায় ভারতীয় মদসহ আটক ১

সময়ঃ ১২:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬