০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নদীতে নেমে নিখোঁজ, তিনদিন পর ভেসে উঠল আলিফের লাশ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৫৪৫ Time View

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ৩০ মার্চ ২০২৬   আপডেট: ১৮:০২, ৩০ মার্চ ২০২৬

ফাইল ফটো

ঝালকাঠির গাবখান নদীতে গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর মাদ্রাসাছাত্র আলিফের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে। আলিফ হবিগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র ছিল।

পরিবারের সদস্যরা জানান, ঈদের পাঁচদিন আগে ঝালকাঠিতে নানার বাড়িতে বেড়াতে আসে আলিফ। শনিবার দুপুরে ছোট ভাই ও খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসলে নেমে পানিতে তলিয়ে যায়। পরে তার আর সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অভিযান চালিয়েও আলিফের সন্ধান মেলেনি। নিখোঁজের তিনদিন পর নদীতে তার লাশ ভেসে উঠে।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, “নদীতে নেমে নিখোঁজের তিনদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ ভেসে উঠেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/অলোক/রাজীব

ট্যাগঃ

নদীতে নেমে নিখোঁজ, তিনদিন পর ভেসে উঠল আলিফের লাশ

সময়ঃ ১২:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬