০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে নজিরবিহীন ঘটনা: সরকারি দল আনল মুলতবি প্রস্তাব

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫৪৫ Time View

প্রকাশিত: ২৩:২৬, ১ এপ্রিল ২০২৬  

সংসদীয় রাজনীতিতে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব এনেছে সরকারি দল। দেশের ৫৩ বছরের সংসদীয় ইতিহাসে এই প্রথম ট্রেজারি বেঞ্চ থেকেই এমন প্রস্তাব উত্থাপনের ঘটনা ঘটল।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দল বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক কার্যপ্রণালি বিধির ৬২ ধারায় এই প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবটি গ্রহণ করে স্পিকার জানান, বিধি অনুযায়ী আগামী ৫ এপ্রিল অধিবেশনের শেষ কার্যসূচি হিসেবে এ বিষয়ে সর্বোচ্চ দুই ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রস্তাবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-কে একটি রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে উল্লেখ করা হয়। এতে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন প্রণয়ন, সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব রয়েছে। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে, তা নির্ধারণের লক্ষ্যে সংসদ মুলতবি রেখে আলোচনার আহ্বান জানান প্রস্তাবকারী।

স্পিকার তার বক্তব্যে বিষয়টির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ‍“স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সংসদীয় চর্চায় এমন নজির নেই, যেখানে সরকারি দলের কোনো সদস্য নিজ উদ্যোগে মুলতবি প্রস্তাব এনেছেন।”

সংসদে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সাধারণত বিরোধী দলের পক্ষ থেকেই মুলতবি প্রস্তাব আনা হয়ে থাকে। তবে এবারের প্রস্তাব রাজনৈতিক ও আইনগত সংস্কার নিয়ে সরকার পক্ষের ভেতরেই আলোচনার আগ্রহকে সামনে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৫ এপ্রিলের নির্ধারিত আলোচনায় জুলাই সনদের বাস্তবায়ন কাঠামো, সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং রাজনৈতিক ঐকমত্যের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা/এএএম/রাসেল

ট্যাগঃ

সংসদে নজিরবিহীন ঘটনা: সরকারি দল আনল মুলতবি প্রস্তাব

সময়ঃ ১২:০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬