০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে অপহৃত তিন গার্মেন্টস কর্মকর্তা উদ্ধার, গ্রেপ্তার ৫

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৫৪৪ Time View

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অপহরণের পর নির্যাতনে তৈরি পোশাক কারখানার তিন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তরা তাদেরকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। পুলিশ অভিযানে চালিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ধনুয়া গ্রামে অবস্থিত ডিবিএল গ্রুপের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার সামনে থেকে তাদেরকে অপহরণ করা হয়। 

ওই তিন কর্মকর্তা হলেন—কাটিং বিভাগের অফিসার নিশাদ (৩৫), মিঠুন (৩২) এবং অরূপ কুমার (৩৮)। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানিয়েছে, রাতভর বিশেষ অভিযান চালিয়ে অপহরণ ও নির্যাতনের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শাহীন আলম (২৬), নয়ন মিয়া (৩৪), রবিন (৩০), দুলাল মিয়া (৩৩) এবং মাহাবুব হোসেন (৩০)। তারা সবাই স্থানীয় সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে। তবে, এই চক্রের মূল হোতা হিসেবে পরিচিত ইমন পলাতক রয়েছে।

স্থানীয় বাসিন্দা সোহাগ অভিযোগ করেছেন, ইমন দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, ইমনের একটি গোপন নির্যাতন কেন্দ্র (টর্চার সেল) রয়েছে। যেখানে অপহৃতদের নিয়ে নির্যাতন চালানো হয়। ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায় না বলেও জানিয়েছেন অনেকে।

কারখানার সামনের দোকানি মনিরুল ইসলাম জানিয়েছেন, রাত আনুমানিক ১০টার দিকে কারখানার সামনে একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন ওই তিন কর্মকর্তা। হঠাৎ একদল সশস্ত্র ব্যক্তি এসে তাদের ওপর হামলা চালায় এবং জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকে ভয় দেখিয়ে সরে যেতে বাধ্য করে।

জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার এইচআর অ্যাডমিন মাহামুদুল হুদা জানিয়েছেন, অপহরণের বিষয়ে জানতে পেরে তারা দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর সন্ত্রাসী ইমনের বাড়ির পাশ থেকে তিন কর্মকর্তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেছেন, “অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।” 

এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ নাছির আহমদ।

ট্যাগঃ

গাজীপুরে অপহৃত তিন গার্মেন্টস কর্মকর্তা উদ্ধার, গ্রেপ্তার ৫

সময়ঃ ১২:০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬