১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ের সঙ্গে হলে সিনেমা উপভোগ করলেন প্রধানমন্ত্রী

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫৪২ Time View

প্রকাশিত: ০১:১৮, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ০১:২৪, ৪ এপ্রিল ২০২৬

শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান প্রধানমন্ত্রী; সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমান।

রাজধানীর বিনোদন অঙ্গন অন্যরকম এক সন্ধ্যার সাক্ষী হলো।প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়ে জাইমা রহমানকে নিয়ে হাজির হলেন সিনেমা হলে; দেখলেন হলিউডের আলোচিত সায়েন্স ফিকশন ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্র। তবে প্রধানমন্ত্রীর ‘বনলতা এক্সপ্রেস’ দেখার খবর সঠিক নয় বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার মেজবাহ আহমেদ।

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শো শুরু হয়, শেষ হয় ১০টা ১০ মিনিটে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এমন উপস্থিতিতে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয় বাড়তি কৌতূহল ও উচ্ছ্বাস। সাধারণ দর্শকদের সঙ্গে বসেই তিনি উপভোগ করেন ছবিটি, যা এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।

“ছুটির দিনে একটু বিনোদনের জন্য প্রধানমন্ত্রী মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন। তার সঙ্গে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ছিলেন। আর কেউ ছিলেন না,” বলেন আতিকুর রহমান রুমন।

এদিকে সংবাদমাধ্যমকে মেজবাহ আহমেদ বলেছেন, “প্রধানমন্ত্রী একেবারে সাধারণ দর্শকদের মতো কোনো ধরনের প্রটোকল ছাড়াই সিনেপ্লেক্সে এসে সিনেমাটি উপভোগ করেছেন। অন্য যে সিনেমার খবরটি ছড়িয়েছে, সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।” 

ঢাকা/রাহাত/রাসেল

ট্যাগঃ

মেয়ের সঙ্গে হলে সিনেমা উপভোগ করলেন প্রধানমন্ত্রী

সময়ঃ ১২:০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬