০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় সার সিন্ডিকেটের প্রতিবাদে সড়ক অবরোধ 

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫৭২ Time View

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৪ এপ্রিল ২০২৬  

গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ বাফার গোডাউনে লোডিং টেন্ডারের মাধ্যমে অনিয়ম করে সার সংকট তৈরি করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় শ্রমিক দল ও যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা তুলসীঘাট বাফার গোডাউনের সামনে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। এ সময় সড়কের যান চলাচল বন্ধ থাকে। 

প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম ফকু, সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানি, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ প্রিন্স প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকে অবৈধভাবে বাফার গোডাউনে টেন্ডার দেওয়ায় তিনি সারের সিন্ডিকেট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলনের  হুঁশিয়ারি দেন নেতারা।

ঢাকা/মাসুম/বকুল

ট্যাগঃ

গাইবান্ধায় সার সিন্ডিকেটের প্রতিবাদে সড়ক অবরোধ 

সময়ঃ ১২:০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬