০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইওভারে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫৬৯ Time View

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ৫ এপ্রিল ২০২৬  

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ১৩ জন গুরুতর আহত হয়েছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমেদ নিহতের তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যার কিছুক্ষণ আগে গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে রডবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয় তাকওয়া পরিবহণের একটি বাস। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হলে কোনাবাড়ী সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। আহত ১২-১৩ জন কোনাবাড়ী পপুলার ও সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।

ওসি ইফতেখার আহমেদ জানান, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/রেজাউল/বকুল

ট্যাগঃ

ফ্লাইওভারে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

সময়ঃ ১২:০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬