০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ঝড়ে নৌকাডুবি, দুই জেলে নিখোঁজ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫৪৩ Time View

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৭ এপ্রিল ২০২৬  

খুলনায় নদীতে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ে একটি নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় একজন জেলে সাঁতরে তীরে উঠেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে জোড়শিং গ্রামসংলগ্ন শাকবাড়িয়া নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা উপেন মৃধা (৫০) এবং মুকেন্দ মন্ডল (৪২)।

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বলেন, মঙ্গলবার বিকেলে আকস্মিক ঝড়ে নদীতে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে নৌকায় থাকা উপেন মৃধা (৫০) এবং মুকেন্দ মন্ডল (৪২) এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী বলেন, বিকেলে শাকবাড়িয়া নদীতে নৌকাডুবির ঘটনায় একজনকে পাওয়া গেছে। দুইজন নিখোঁজ রয়েছে।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, তিন জেলে জঙ্গলে কাঁকড়া ও মাছ ধরতে গিয়েছিল। বিকেলে শাকবাড়িয়া নদীতে নৌকাডুবি হয়। নিখোঁজ দুইজনের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
 
ঢাকা/নুরুজ্জামান/বকুল 

ট্যাগঃ

খুলনায় ঝড়ে নৌকাডুবি, দুই জেলে নিখোঁজ

সময়ঃ ১২:০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬