মঙ্গল গ্রহ তার স্বতন্ত্র লাল রঙের জন্য সুপরিচিত। পৃথিবী থেকে খালি চোখেই অনেকটা স্পষ্ট দেখা যায় লাল মঙ্গল গ্রহ। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, মঙ্গলের এই লাল রঙের উৎস হলো হেমাটাইট নামক একটি খনিজ পদার্থ। এটি একধরনের শুষ্ক আয়রন-অক্সাইড, যা পৃথিবীতেও পাওয়া যায়।
বিজ্ঞানীদের ধারণা ছিল, প্রায় ৩০০ কোটি বছর আগে আমাজোনিয়ান যুগে পানির অভাব থাকা সত্ত্বেও মঙ্গলের শিলার ক্রমাগত জারণ ও আবহাওয়াগত পরিবর্তনের ফলে এই হেমাটাইট তৈরি হয়েছিল। সেটাই গ্রহটিকে লাল রং দিয়েছে। অনেকটা লোহার মরিচার মতো দেখায়।
Voice24 Admin 







