০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পোশাকে পুলিশ

  • Voice24 Admin
  • সময়ঃ ১২:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৫৯৭ Time View

বাংলাদেশ পুলিশের সদস্যরা পুরাতন পোশাক ছেড় আজ থেকে নতুন পোশাক পরা শুরু করেছেন। সব সদস্যের জন্য এখনও পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে এই পরিবর্তন কার্যকর হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুরুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বিশেষ কিছু ইউনিটের সদস্যরা নতুন পোশাক পাচ্ছেন। পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যের কাছেও নতুন পোশাক পৌঁছে যাবে।’

তিনি বলেন, ‘গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হচ্ছে। পরে অন্যান্য ইউনিটেও তা চালু করা হবে।’

প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হচ্ছে (ছবি: নাসিরুল ইসলাম)

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কাঠামোগত সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার নতুন এই পোশাক অনুমোদন করে।

পোশাক ও লোগো পরিবর্তনের জন্য পুলিশ সদর দফতর ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। উন্নত বিশ্বের কয়েকটি দেশের পুলিশ ইউনিফর্ম বিশ্লেষণ করে ১৮ ধরনের পোশাক ট্রায়াল দেওয়া হয়। পরে পাঁচটি রঙের মধ্য থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটের মাধ্যমে চূড়ান্ত করা হয়। এছাড়া, নতুন লোগোতেও পরিবর্তন আনা হয়েছে।

ট্যাগঃ

নতুন পোশাকে পুলিশ

সময়ঃ ১২:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫